পণ্যের আড়ালে এল সিগারেট

ঘোষণা দেওয়া হয়েছিল গৃহস্থালি পণ্যের। কিন্তু আমদানি করে আনা হয়েছিল সিগারেট। অল্পস্বল্প নয়, বেশ বড় চালান। আমদানিনিষিদ্ধ এমন পাঁচ হাজার কার্টন বিদেশি সিগারেটের চালান জব্দ করার ঘটনা ঘটেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে সিগারেটের চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দাদের দাবি, জব্দ সিগারেটের দাম প্রায় তিন কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আমদানিনিষিদ্ধ পাঁচ হাজার কার্টন থেকে ১০ লাখ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। আরব আমিরাত থেকে সিগারেটের চালানটি শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আসে সোমবার রাত নয়টার দিকে। এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার কার্টন সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট গৃহস্থালি পণ্যের ঘোষণায় আনা হয়। সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। কিন্তু জব্দ হওয়া সিগারেটের প্যাকেটে বাংলায় এই সতর্কবার্তা লেখা ছিল না। তা ছাড়া সিগারেটের ওপর নির্ধারিত উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) ফাঁকি দেওয়ার জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ আটক সিগারেটের দাম প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সিগারেট শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
Share on Google Plus

About jaki

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();