ভারতের তেলেঙ্গানায় রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ অন্তত ৪০ জন নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়াভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়াভারতের তেলেঙ্গানায় রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন সড়ক পরিবহন করপোরেশনের বাসটি কোন্ডাগাট্টু থেকে তীর্থযাত্রীদের নিয়ে জাগতিয়ালে ফিরছিল। ফেরার পথে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের জাগতিয়াল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হায়দরাবাদের করিমনগর হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Share on Google Plus

About jaki

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();